• ঢাকা
  • | |
Alifhostbd

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে আমন্ত্রণ জানাল কিরগিজস্তান


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

৮ বছর পর বাংলাদেশে ফিরতে যাচ্ছে সাফ টুর্নামেন্ট। আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পল্টনের জাতীয় স্টেডিয়ামে গড়াবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই। তার আগে সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোকে প্রস্তুতির জন্য কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আন্তর্জাতিক এই বিরতিতে জাতীয় ফুটবল দলের জন্য চারটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে।Soccer

এই ৪ ম্যাচের মধ্যে দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানের মাটিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে সেখানে একটি তিনজাতি ফুটবল সিরিজে অংশ নিতে বাংলাদেশকে সম্প্রতি আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ইউনিয়ন। রোববার দেশের একটি সুনামধন্য পত্রিকাকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা আনঅফিসিয়ালি (কিরগিজস্তানের কাছ থেকে) আমন্ত্রণ পেয়েছি।’

বাফুফে সভাপতি এর আগে জানিয়েছিলেন, ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোকে সামনে রেখে বাংলাদেশ দল ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে। এটি শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর।

এর আগেও ২০২১ সালে কিরগিজস্তানের কাছ থেকে এমন একটি তিনজাতি সিরিজের আমন্ত্রণ পেয়ে ইতিবাচক সাড়া দিয়েছিল বাফুফে। সেবার ফিলিস্তিনের কাছে ২-০ ও স্বাগতিক কিরগিজস্তানের কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ