• ঢাকা
  • | |
Alifhostbd

বাংলাদেশের ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট ব্যাটিং ও বোলিং র‌্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আগেই ছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারানোর পর নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। এবার ক্রিকেটারদের ব্যাক্তিগত র‌্যাঙ্কিংয়েও বড় পুরস্কার পেলেন ক্রিকেটাররা। আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিং হালনাগাদে ক্রিকেটারদের জন্য এলো বড় সুখবর।

র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেনন নাজমুল। তার রেটিং পয়েন্ট এখন ৬৫৯, যা বাংলাদেশের কোনো ব্যাটারের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। র‍্যাঙ্কিংয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও বাংলাদেশের লিটন দাসকেও। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে পাঁচ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন।

বাংলাদেশের আরও কয়েকজন ব্যাটারও র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। মুমিনুল হক পাঁচ ধাপ উঠে ৩১ নম্বরে, সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে ৫৮ নম্বরে এবং মেহেদী হাসান মিরাজ পাঁচ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে জায়গা করে নিয়েছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা তানজিদ হাসান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ৮৪ ধাপ এগিয়ে যৌথভাবে ৮৮ নম্বরে উঠেছেন বাঁহাতি এই ব্যাটার। 

বোলিং র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের জন্য এসেছে সুখবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স করা হাসান মাহমুদ প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ২৬ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন। এদিকে দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজও তিন ধাপ উন্নতি করে ২৪ নম্বরে উঠে এসেছেন।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর র‍্যাঙ্কিংয়ে একসঙ্গে বাংলাদেশের এত ক্রিকেটারের উত্থান যেন সাফল্যের ওপর আরেক সাফল্য। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ