• ঢাকা
  • | |
Alifhostbd

দক্ষিণ লেবাননে টানেল অভিযানের সময় পাল্টা হামলা; আহত ১৩


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ টানেলে অভিযান চালানোর সময় গোষ্ঠীটির তীব্র পাল্টা প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। এতে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৩ জন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার (২০ জুন) দক্ষিণ লেবাননের একটি সুড়ঙ্গে তল্লাশি চালানোর সময় আচমকা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ড্রোনসহ অতর্কিত হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। এই তীব্র হামলা-পাল্টা হামলায় ঘটনাস্থলেই এক সেনা নিহত হন। আহত ১৩ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হেলিকপ্টারযোগে ইসরায়েলের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, শুক্রবারও হিজবুল্লাহর চালানো পৃথক এক শক্তিশালী হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছিলেন।

গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হওয়া সত্ত্বেও, লেবানন সীমান্তে ইসরায়েলি অভিযান এবং হিজবুল্লাহর পাল্টা প্রতিরোধ অব্যাহত রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ