৩১ ঘণ্টা যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ...
টানা ৩১ ঘণ্টার ভয়াবহ যানজটের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। তবে প্রায় ৪০ কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়া এই যানজট পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকেও সোনারগাঁও, মেঘনা, গজারিয়া ও দাউদকান্দিসহ বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যানবাহনের ধীরগতি ও জটলা।