• ঢাকা
  • | |
Alifhostbd

সুজানগরে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল বাস


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd





পাবনার সুজানগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন চলাকালে সিজান পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সুজানগর-নাজিরগঞ্জ সড়কের নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে পার্কিং করা অবস্থায় থাকা বাসটিতে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ