• ঢাকা
  • | |
Alifhostbd

সাত বছর পর নারীকে জীবিত বের করলেন হত্যার দায়ে জেল খাটা ব্যক্তি


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালের ৩ জুলাই মঞ্জু নামে এক নারী নিখোঁজ হন। ওই সময় তার বাবা তাকে জোর করে বিয়ে দেন। বিয়েতে রাজি না হওয়ায় তিনি  বাড়ি থেকে পালিয়ে একটি বাস স্ট্যান্ডে যান।

সেখানে গিয়ে তিনি রাজেশ নামে এক ব্যক্তির কাছে গিয়ে বলেন একটি জরুরি ফোন করতে হবে। তার মোবাইলটি দেওয়া যাবে কি না। রাজেশ তখন তাকে তার মোবাইলটি দেন এবং মঞ্জু তার প্রেমিককে ফোন দেন। এরপর তিনি চলে যান।

অপরদিকে মঞ্জুর বাবা নাগারাজু থানায় নিখোঁজের ডায়রি করেন। তবে পুলিশ আর তাকে খুঁজে পায়নি।

এরমধ্যে ২০২১ সালে অনন্তপদ্মমানভ এবং গুরুকুমার নামে দুই ব্যক্তি মঞ্জুর বাবা নাগারাজুকে এসে জানান, তার মেয়েকে ২০১৯ সালেই খুন করেছেন রাজেশ এবং মরদেহটি তিনি গুম করে ফেলেছেন।

তাদের কথা শুনে নাগারাজু রাজেশের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর তৎকালীন তদন্ত কর্মকর্তা প্রভাস্কর রাজেশের বিরুদ্ধে চার্জশিট দেন যে তিনিই মঞ্জুকে হত্যা করেছেন। এর কারণ হিসেবে তিনি রাজেশের মোবাইল থেকে মঞ্জুর ফোন করার বিষয়টিকে সামনে আনেন।

এরমধ্যে রাজেশকে গ্রেপ্তার করা হয় এবং হত্যা প্রমাণের আগে দুই বছরের বেশি সময় তিনি কারাগারে থাকেন। এরপর জামিনে বের হন।

আর জামিনে বের হওয়ার পরই তিনি মঞ্জুকে খোঁজা শুরু করেন। এরপর নিজের আইনি দলকে নিয়ে তাকে খুঁজেও পেয়ে যান।

এরপর তারা মঞ্জুর বাবা ও পুলিশের ওই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলার জন্য মামলা করেছেন।

মঞ্জুকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেন তখন তিনি জানান, নিজের অমতে বিয়ে দেওয়ায় বাড়ি থেকে তিনি পালিয়ে যান এবং নিজের প্রেমিককে বিয়ে করেন। মঞ্জু আরও জানান, তার বাবা যে তাকে হত্যা করা নিয়ে মামলা করেছেন সেটিও জানতেন না এবং রাজেশ নামে কাওকে তিনি চেনেনও না। এ সময় তিনি রাজেশের পক্ষে স্বাক্ষী দিতে রাজি হন।

সূত্র: দ্য গার্ডিয়ান

আলোচিত শীর্ষ ১০ সংবাদ