জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে লাল টেপ প্যাঁচানো বোমা সাদৃশ্য বস্তুটি স্থানীয়দের নজরে আসে। বস্তুটির দুই পাশে তার দৃশ্যমান রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ সময় পুলিশ জায়গাটি ঘিরে ফেলে ও রেলওয়ে ওভারপাসে যান চলাচল বন্ধ করে দেয়।
এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বস্তুটি আসলেই কোনো বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, বোমা সাদৃশ্য বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদে নিষ্ক্রিয় করা হবে। টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনম্যান্টের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা ইতোমধ্যে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আপনার মতামত লিখুন :