• ঢাকা
  • | |
Alifhostbd

মুখোশ পরে আসে ডাকাত দল, ‘চুপ, কান্না থামা, নাইলে কল্লা ফালাই দিমু’


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত প্রায় তিনটার দিকে উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাইগুনী মোল্লাঘাটা বাজারসংলগ্ন এনায়েত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক এনায়েত উল্লাহ জানান, ডাকাত দলের সদস্যরা দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এ সময় বাড়িতে পাঁচজন পুরুষ, চারজন নারী ও তিন শিশু ছিলেন। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় ডাকাতেরা। একপর্যায়ে আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা।

তিনি বলেন, ডাকাতদের দেখে শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করলে দলের এক সদস্য তাদের ধমক দিয়ে বলে, ‘চুপ, কান্না থামা, নাইলে কল্লা ফালাই দিমু।’ ডাকাত দলের সবাই মুখোশ পরা ছিল বলেও জানান তিনি।

এনায়েত উল্লাহ আরও জানান, ডাকাতেরা চলে যাওয়ার পর তারা যে কক্ষে আটকে ছিলেন, সেটির দরজা ভেঙে বাইরে বের হন। পরে পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ