• ঢাকা
  • | |
Alifhostbd

চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করলো বিসিবি


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপে দলকে নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল। 

আগামী ৫ নভেম্বর থেকে ওমানের মাসকাটে বসবে এবারের যুব এশিয়া কাপের এই আসর। টুর্নামেন্টে মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়বে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে ভারত খেলবে নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গ্রুপ পর্বের বাধা টপকে দুই গ্রুপের সেরা দুটি করে দল জায়গা করে নেবে ১২ নভেম্বরের সেমিফাইনালে। এই দুই ম্যাচের বিজয়ীরা ১৪ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে। 

উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর ৭ নভেম্বর মালয়েশিয়া ও ৯ নভেম্বর শ্রীলঙ্কার মোকাবিলা করবে যুবা টাইগাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আলী মুমিন (সহ-অধিনায়ক) আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আলী রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, রুবায় ইসলাম রিজন। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ