দিনাজপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জেরে এক শিক্ষকের পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নম্বর বেলাইন্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।
নিহত শিক্ষকের নাম মনোরঞ্জন রায়। তিনি চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।
ওসি বলেন, পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ওই শিক্ষকের মৃত্যু হয়। ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।
আপনার মতামত লিখুন :