• ঢাকা
  • | |
Alifhostbd

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে লভ্যাংশের চেক তুলে দেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর ও এমডি সালমা বানু
পল্লী সঞ্চয় ব্যাংকের ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘোষিত লভ্যাংশের ৬০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রীর অফিসে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে চেকটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ