বিয়ে ও সন্তান নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী প্রভা
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন আর আগের মতো নিয়মিত নন পর্দায়। তবে মাঝে মধ্যেই বিভিন্ন নাটকে দেখা যায় তাকে। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ধারণা―গুণগত মান দেখে তবেই কাজ করেন তাদের প্রিয় অভিনেত্রী।
এদিকে কিছুদিন পরপরই বিভিন্ন দেশে ঘুরতে দেখা যায় প্রভাকে। প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। এতে অবশ্য সহজেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সংযুক্ত থাকা যায়। সম্প্রতি নিজের ব্যক্তিজীবন, বিশেষ করে বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের মুখোমুখি হয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে নিজের ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
প্রভা ভিডিওর শুরুতে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি সম্মান জানিয়ে বলেন, ধরুন, আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ ভীষণ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সঙ্গে আমার কোনো এক জায়গায় দেখা হলো। বিষয়টি খুব সুন্দর হতে পারতো। কিন্তু হঠাৎ করেই কোনো ভদ্রতা ছাড়াই যদি প্রশ্ন করেন, আপা, বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ইনডিসেন্ট হয়ে যায়।
জন্ম-মৃত্যু-বিয়ে সৃষ্টিকর্তার একান্ত সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখেছেন। একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানেন না ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তাহলে আমি না চাইলেও হবে সেটি। আর যদি লেখা না থাকে, তবে আমি জোর করেও তা করতে পারব না।
এ সময় নিজের অতীত সংগ্রাম ও একাকীত্বের ইঙ্গিতও দেন প্রভা। তিনি বলেন, আল্লাহ ডেফিনেটলি আমার ভালো চেয়েই হয়তো অনেক কিছু আমার জন্য লিখে রাখেননি। একমাত্র আল্লাহ তো আমার স্ট্রাগল জানেন। পৃথিবীর মানুষকে তো আমার ব্যাখ্যা দেয়ার কিছু নেই। আমার বোঝাপড়া শুধু ওপরওয়ালার সঙ্গেই ঠিক থাকতে হবে।
তার ভাষ্যমতে―আপনাদের কাছে আমাদের লাইফস্টাইল উগ্র মনে হতে পারে। কিন্তু প্রতিটি মেয়েই দিনশেষে একটি সংসার চায়। যে মেয়েটি অনেক বেশি মডার্ন বা যে ক্যারিয়ার নিয়ে সচেতন, সেও মনে মনে স্বামী-সন্তান নিয়ে নিজের একটি রান্নাঘর চায়। এমনকি যারা টক্সিক৬ রিলেশন বা ভাঙা সংসার থেকে ফিরে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছে, তাদের মনেও কষ্ট আছে। এ ধরনের প্রশ্ন করে কেন কষ্ট দেন মানুষকে? সন্তান তো সৃষ্টিকর্তার দান। যে চায় না, তারও তো হয়ে যায়। আল্লাহর ক্ষমতা নিয়ে এতে সন্দেহ কেন আপনাদের?
আপনার মতামত লিখুন :