• ঢাকা
  • | |
Alifhostbd

চবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সূচি, পরীক্ষা তিন বিভাগীয় শহরে


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সময়সূচি জানানো হয়। এবারের ভর্তি পরীক্ষাও চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি সি ইউনিট, ৩০ জানুয়ারি এ ইউনিট, ৫ ফেব্রুয়ারি বি ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

এ ছাড়া বি১ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, বি২ উপ-ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি এবং ডি১ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মূল ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা একই তারিখ ও সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজেদের সুবিধা অনুযায়ী নির্ধারিত কেন্দ্রের একটি বেছে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশিত সূচিটি বর্তমানে সম্ভাব্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী ভর্তি পরীক্ষার তারিখ বা অন্যান্য বিষয়ে পরিবর্তন আসতে পারে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ