• ঢাকা
  • | |
Alifhostbd

দায়িত্ব ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দায়িত্ব ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। পরিবারকে অগ্রাধিকার দিতে চলতি মাসের শেষে তিনি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে বুধবার জানিয়েছে আল জাজিরা।

ট্রাম্প জানান, ক্যারোলিন লেভিট তার পরিবারকে আরও সময় দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ক্যারোলিন হোয়াইট হাউসের একজন প্রকৃত নেত্রী ছিলেন এবং ২০১৮ সাল থেকে ন্যায়বিচার, স্বাধীনতা ও মুক্তির জন্য লড়াই করে এক অসাধারণ কাজ করেছেন।

তিনি উল্লেখ করেন, লেভিট তার ‘শীর্ষস্থানীয় উপদেষ্টাদের’ একজন এবং ‘রিপাবলিকান পার্টির মধ্যে একজন প্রভাবশালী কণ্ঠস্বর’ হিসেবে থাকবেন।

ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন থেকে পদত্যাগকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকায় সবশেষ যুক্ত হওয়া নাম লেভিট। এরআগে এ বছরের শুরুতে সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোমের মতো উচ্চপদস্থ ব্যক্তিদের বরখাস্ত করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ