ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে,আহত ৫
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
ভোলার দৌলতখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, 'বিলাস-২' নামের ওই যাত্রীবাহী বাসটি চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি বক্সেআলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ছিটকে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
এ বিষয়ে বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন জানান, মূলত অতিরিক্ত গতির কারণেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের যাত্রীদের নিরাপদে উদ্ধার করে। দুর্ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত না হওয়ায় উদ্ধারের পর তাঁরা নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।
আপনার মতামত লিখুন :