• ঢাকা
  • | |
Alifhostbd

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার নিম্নমান দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (৯ আগস্ট) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে রোগীর সেবা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, পর্যায়ক্রমে সারাদেশের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করব। কোথাও কোনো ধরনের ছাড় থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ও কঠোর নির্দেশের পর চাঁদপুরের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ