• ঢাকা
  • | |
Alifhostbd

ভারত সিরিজে টিকিট ফ্রি করল শ্রীলঙ্কা


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশের সবচেয়ে বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে দর্শকদের তেমন সাড়া পায়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাই ভারতের বিপক্ষে সামনের টেস্ট সিরিজের ব্যাপারে ঝুঁকি নিতে চাইছে না তারা। আগেভাগেই ঘোষণা করেছে ফ্রি টিকিটের কথা।

গলে আগামী ১৫ আগস্ট শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। পরে কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট। দুই মাঠেই ফ্রি-তে খেলা দেখতে পারবেন দর্শকরা। এক বিবৃতিতে এই খবর জানিয়েছে এসএলসি। 

“শ্রীলঙ্কা ক্রিকেট ঘোষণা করছে যে, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজে দর্শকদের জন্য বিনামূল্যে মাঠে প্রবেশের ব্যবস্থা থাকবে। এর ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি মাঠে বসে বিশ্বমানের টেস্ট ক্রিকেট দেখার চমৎকার সুযোগ পাবেন।”

“দেশের সকল ক্রিকেট অনুরাগী, উদীয়মান তরুণ ক্রিকেটার, পরিবার ও ক্রীড়াপ্রেমীদের এই উদ্যোগের সুযোগ নিতে এবং শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ উপভোগ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছে এসএলসি।”

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে কোনো টিকিট লাগবে না দর্শকদের। কলম্বোতে ৩, ৪, ৫ ও ৭ নম্বর গেট থাকবে টিকিটের আওতার বাইরে।

টিকিট ফ্রি করে দেওয়া অবশ্য শ্রীলঙ্কার জন্য নতুন কিছু নয়। নিউ জিল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান বা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সবসময়ই প্রবেশাধিকার থাকে উন্মুক্ত।

এমনকি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্বাগতিক দেশের বাইরে বাকি সব ম্যাচ এবং মেয়েদের যে কোনো আন্তর্জাতিক সিরিজে টিকিট ছাড়াই ঢুকতে দেওয়া হয় দর্শকদের। 

তবে এবার ভারত সিরিজেও দর্শকদের প্রবেশাধিকার উন্মুক্ত রাখার কারণ মূলত এলপিএলের দর্শকখরা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শুরুতে টিকিটের ব্যবস্থা রাখে আয়োজকরা। কিন্তু দর্শকদের সাড়া না পাওয়ায় পরে ফ্রি করে দেওয়া হয় টিকিট।

সেই ধারাবাহিকতাউ অব্যাহত রইল ভারতের মতো বড় সিরিজেও।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ