নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়া চার মন্ত্রী হলেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিব রহমান পার্থ।
এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হুমায়ুন কবির।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সরকারের দায়িত্বে যুক্ত হলেন।
শপথ অনুষ্ঠানে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় ও দপ্তর বণ্টন করবেন।
আপনার মতামত লিখুন :