• ঢাকা
  • | |
Alifhostbd

৫ আগস্টের মধ্যেই উদ্বোধন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

৫ আগস্টের মধ্যেই উদ্বোধন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী।

সংস্কৃতিমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য নতুন পরিচালনা কমিটি করা হয়েছে। তা গেজেট আকারে পাস হতে কিছুটা সময় লাগছে। জনবল নিয়োগের পাশাপাশি, কিছু নির্মাণকাজ এখনও চলছে। তাই উদ্বোধনে একটু সময় লাগছে। তবে সব কাজ শেষ করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার সময় পাওয়া সাপেক্ষে খুব দ্রুতই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  অন্তর্বর্তী সরকারের সময়ে এই জাদুঘর নির্মাণে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জুলাইয়ের চেতনাকে ধারণ করে মন্ত্রণালয়ের গৃহীত বিশেষ কর্মসূচি তুলে ধরেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও স্পিরিট মানুষের হৃদয়ে জাগিয়ে রাখতে ও দেশব্যাপী ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। 

তিনি জানান, আগামীকাল ১৫ জুলাই থেকে আমাদের অধীনস্থ সকল প্রতিষ্ঠান দেশজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করছে। 

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ১৫ জুলাই আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, কারণ ১৪ জুলাই রাত ১২টার পর ছাত্ররা রাজপথে নেমে আসে এবং ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছিল, যা পরবর্তীতে ১৬ জুলাইয়ের মহান আত্মত্যাগের মিছিলকে তরান্বিত করে।

তিনি এই ল্যান্ডমার্ক দিনগুলোর চেতনা জনগণের মাঝে ছড়িয়ে দিতে এবং অনুষ্ঠানমালার প্রচারে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম , সংস্কৃতি  উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও সংস্কৃতি সচিব কানিজ মওলা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ