• ঢাকা
  • | |
Alifhostbd

ভিএআর প্রযুক্তি নিয়ে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আগামী নভেম্বরে বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫ তম সংস্করণ। দক্ষিণ এশিয়ার ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তির ছোঁয়া লাগতে যাচ্ছে এই টুর্নামেন্টে। 

সাফ অঞ্চলের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচনের এই খবরটি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল। ভারতের গোয়ায় গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকার মাটিতে হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।

টুর্নামেন্টে প্রযুক্তির এই আধুনিক রূপান্তর নিয়ে আশাবাদ ব্যক্ত করে সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এবারই প্রথম সাফে ভিএআর ব্যবহারের চেষ্টা করছি। বিষয়টি এখনো শতভাগ চূড়ান্ত না হলেও এটি টুর্নামেন্টে এক ভিন্ন মাত্রা যোগ করবে।‘

পূর্বের সূচি অনুযায়ী এবারের সংস্করণ আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও, ওই সময়ে ভারত আসিয়ান কাপ খেলতে ব্যস্ত থাকবে বলে সব দেশের সম্মতিতে সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। মাঠের লড়াইয়ের সবগুলো ম্যাচই হবে রাজধানী ঢাকায়। 

সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সবশেষ ২০২৩ সংস্করণের ফাইনালে কুয়েতকে হারিয়ে তারা এই শিরোপা জিতেছিল। টুর্নামেন্টে ১৩ বার অংশ নিয়ে একবার শিরোপা জিতেছে বাংলাদেশ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ