• ঢাকা
  • | |
Alifhostbd

ইতিহাস গড়ার পথে এমিলিয়ানো মার্তিনেজ


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইতিহাস গড়ার পথে এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপের মঞ্চে গোলকিপার হিসেবে নতুন কীর্তি গড়ার অপেক্ষায় আছেন আর্জেন্টিনার এই তারকা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই ৪৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন তিনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে মাঠে নেমে ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি উবালদো ফিল্লোলের ১৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করেন মার্তিনেজ। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে একাদশে জায়গা পেলেই তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলকিপার হয়ে যাবেন।

২০২২ কাতার বিশ্বকাপ ও চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। ফিল্লোলও ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ মিলিয়ে খেলেছিলেন ১৩টি ম্যাচ। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে রেকর্ডটি অক্ষুণ্ন ছিল। এবার সেটি এককভাবে নিজের করে নেওয়ার অপেক্ষায় মার্তিনেজ।

এই অবস্থানে পৌঁছানোর পথে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপ ফাইনালিস্ট গোলকিপার সার্জিও রোমেরোকে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন ‘চিকিতো’ রোমেরো। এরপর ফিল্লোলের পাশে জায়গা করে নেন মার্তিনেজ। এখন তাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তিনি।

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে গোলকিপারদের তালিকায় এরপর রয়েছেন নেরি পুম্পিদো। ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ মিলিয়ে তিনি খেলেছেন ৯টি ম্যাচ। সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার নামের পাশে রয়েছে ৬টি করে ম্যাচ। রবার্তো আবোন্দানৎসিয়েরি ও দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে ম্যাচ।

সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯ জন গোলকিপার মাঠে নেমেছেন। তবে ফিল্লোল ও মার্তিনেজের উচ্চতায় পৌঁছাতে পারেননি আর কেউ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ