• ঢাকা
  • | |
Alifhostbd

ঢাকার ৪১৬ বছরপূর্তিতে উৎসব; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ঢাকা প্রতিষ্ঠার ৪১৬ বছর অতিক্রম উপলক্ষে ‘ঢাকা উৎসব’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ১ আগস্ট ঢাকা উৎসব আয়োজন করা হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (সোমবার, ১৩ জুলাই) ডিএসসিসির অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম।

এসময়, ঢাকা দিবস উদযাপনে ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত ৭ দিনের কর্মসূচির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘প্রথম দিন লালবাগ কেল্লা থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আদি ঢাকার খাবারের স্টল পরিদর্শন, ক্লিন ঢাকা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকা বাইচসহ ৭ দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা জানান ডিএসসিসি প্রশাসক।’

আলোচিত শীর্ষ ১০ সংবাদ