• ঢাকা
  • | |
Alifhostbd

পুশইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: সাইফুল হক


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

অবিলম্বে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন এবং সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার (১৪ জুন) সকালে শহিদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

এসময় বাজেটে শ্রমজীবী মানুষের জন্য কোনো থোক বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বর্তমান বাজেটে শ্রমিকের মানবিক জীবন নিশ্চিত করার মতো কোনো কার্যকর উদ্যোগ নেই। সবাইকে খুশি করার চেষ্টা থাকলেও, যারা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, সেই শ্রমিকদের জন্য বাজেটে কিছুই রাখা হয়নি।’

দেশের রপ্তানি শিল্প যাদের শ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে, তাদের জীবনমান উন্নয়নের বিষয়টি বাজেটে পুরোপুরি উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ