ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার কারাগারে...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুই দিনের রিমান্ড শেষে আজ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হাফিজুর রহমান।