৩০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা টঙ্গীতে ছড়িয়ে পড়েছে...
বেশ কয়েক দিন ধরে গাজীপুরে চলমান ন্যূনতম মজুরি বৃদ্ধির শ্রমিক আন্দোলন এবার টঙ্গী শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা ও এরশাদনগর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে।