রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ইস্কাফ সিরাপসহ বিপুল পরিমাণ মাদক ও অপরাধের আলামত উদ্ধার করা হয়।