• ঢাকা
  • | |
Alifhostbd

বাংলাদেশ যে কারণে এত নো বল করেছে


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd





দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৯ উইকেটে হারের মাধ্যমে সিরিজ শুরু করল টাইগাররা। আজ পঞ্চম দিনের প্রথম সেশনেই হারের মুখ দেখে নাজমুল হোসেন শান্তর দল। হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্তর কাছে জানতে চাওয়া হয়, কোথায় পিছিয়ে ছিল দল।
অনেকের ধারণা ছিল শান্ত হয়তো বলবেন যে, ব্যাটিংয়ে ভালো করতে না পারায় এই হার। তবে অধিনায়ক জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘না, ব্যাটিং নিয়ে আমি খুশি। টপ অর্ডার বিপর্যয়ের পরও হৃদয় ও লিটন ভাই যেভাবে ব্যাট করেছে, তাতে আমি খুবই খুশি। তামিমও ভালো করেছে।’

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, তাহলে কোথায় হারল বাংলাদেশ। পরক্ষণে শান্ত বলেন, ‘আমাদের শুরুটা ভালো ছিল। বিশেষ করে আগে ব্যাট করে ৪০০ রান। তবে বিশ্বের সেরা দলের বিপক্ষে আপনি এত ভুল করলে হবে না। এত নো বল, ক্যাচ মিস, এসব কারণেই ম্যাচ হেরেছি।’

পেসারদের এতো নো বল দেওয়ার আসল কারণ জোহানেসবার্গের উঁচু উইকেট। দুই পাশে বোলিং করার স্পটে উঁচু থাকায় সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে।
আফ্রিকান বোলারদেরও নো বল দিতে দেখা দিয়েছে। এমনকি দলটির স্পিনার হার্মারকেও কয়েকটি নো বল দিতে দেখা যায়। তবে সবশেষ ৭ টেস্টে বাংলাদেশের বোলাররা করেছেন ২৭টি নো-বল। যার মধ্যে জোহানেসবার্গ টেস্টেই ৭টি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ