• ঢাকা
  • | |
Alifhostbd

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায়ের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd






আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট। আইসিজের এই রায় প্রথমবারের মতো। আইসিজে একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানিয়েছে। মিয়ানমার রাষ্ট্রকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য নিন্দা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে মিয়ানমার। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আইসিজের প্রেসিডেন্ট ও বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। 

হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এটি প্রথমবার। আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এ প্রথমবার মানবাধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য নিন্দা জানানো হয়েছে। রায়ে ক্ষতিপূরণের ব্যাপারেও বলা হয়েছে। আমরা এটা নিয়ে কালকে (কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে) বিস্তারিত কথা বলব।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক ফলাফল বা ক্ষতিপূরণ এবং যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব দেশের জন্যও। তাই এতে বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব রয়েছে। শুধু প্রত্যাবাসন নয়, এই রায়ের মাধ্যমে একটা চাপ বা প্রেসার তৈরি হলো।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ