• ঢাকা
  • | |
Alifhostbd

সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd





দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘণীভূত হতে পারে। 

শনিবার (৩১ অক্টোবর) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর ০১-এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩৭৫ কিমি দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কিমি দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩৯৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৪৫ কিমি দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।


চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ