শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘দেশের সীমানায় পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিশেষ অধিবেশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার প্রয়োজন মনে করলে আগস্টে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হতে পারে। তবে আপাতত এর প্রয়োজন দেখছেন না বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘সংবিধানে আছে, রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন, তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল আমরা বিশেষ অধিবেশন ডাকব কি না। যেহেতু ৯০ দিনের সময় রয়েছে এবং আমাদের পরবর্তী অধিবেশনও ৬০ দিনের মধ্যে, তাই দুটি সময়ের মধ্যে সমন্বয় রয়েছে। সে কারণে আপাতত বিশেষ অধিবেশনের প্রয়োজন দেখছি না। তবে সরকার প্রয়োজন মনে করলে অবশ্যই ডাকতে পারে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সরকার আমলে নিয়ে তা খতিয়ে দেখবে।
তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে পরিবর্তন আনতে চায়।
এ সময় বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত করা হবে এবং তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।
এদিকে, শেখ হাসিনা ইস্যুতে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যার্পন চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কোন প্রক্রিয়ায় দেশে আসবেন সেটা তার বিষয়। ফাঁসির আসামি হওয়ায় দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, নির্যাতনের শিকার মডেল ও অভিনেত্রী স্লিগ্ধা চৌধুরীকে সরকারের লিগ্যাল এইড টিম আইনি সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :