পৃথিবীতে আমরা এক জলবায়ু সংকটে প্রবেশ করেছি: তথ্যমন্ত্রী
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সারা পৃথিবীতে আমরা এক জলবায়ু সংকটে প্রবেশ করেছি। বিজ্ঞানিরা সবাই আতঙ্কিত এ সংকট আমাদের কোন গভীরে নিপোতিত করে। সমুদ্রে যদি পানির উচ্চতা বাড়ে তবে উপকূলীয় এলাকা গুলো পানির নীচে ডুবে যাবে।
সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তথ্য মন্ত্রী বলেন, পৃথিবীতে যে দেশগুলো সমুদ্রের পাড়ে আমরা সেরকম একটি দেশ। আমাদের এই মাতৃভূমি যদি সমুদ্রের পানির উচ্চতা বাড়ে তাহলে প্রথমে যে দেশগুলো ডুবে যাবে যার মধ্যে আমাদের দেশ একটি। অতএব আমাদের এ সমস্যা মোকাবেলার জন্য অন্যান্য সকল কর্মসূচীর পাশাপাশি আমাদের দেশকে সবুজায়ন করা।
তিনি বলেন, বৃক্ষায়ন করা কেবলমাত্র একটা অর্থকরী ফলসের উৎপাদনের কাজ নয়। এটা আমাদের ভবিষ্যৎকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেওয়ার একটা অনিবার্য দায়িত্ব।
এ সময় তথ্য মন্ত্রী আরও বলেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্জা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃক্ষ রোপন হবে সেখানের জনগনকে সম্পৃক্ত করে একটা পরিচর্জার পরিকল্পনা আমরা আলোচনা করছি। এ প্রকল্পটি যদি সুন্দর ভাবে শেষ করতে পারি তবে জাতি এ বৃক্ষ রোপনের সুফল ভোগ করবে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা, কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :