• ঢাকা
  • | |
Alifhostbd

ইরানের কয়েক দফা হামলায় এয়ারপোর্ট বন্ধ করল কুয়েত


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইরানের সাম্প্রতিক হামলার জেরে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে কুয়েত। এর ফলে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজের ওঠানামা (টেকঅফ ও ল্যান্ডিং) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কুয়েতের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ তাদের সর্বশেষ আপডেটে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের অধিকাংশ ফ্লাইট রিশিডিউল করা হয়েছে।

বিবৃতিতে কুয়েত এয়ারওয়েজ তাদের যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার আহ্বান জানিয়েছে। বুকিংয়ের সময় নিবন্ধিত ফোন নম্বরগুলোতে নোটিফিকেশন ও টেক্সট মেসেজের মাধ্যমে যাত্রীদের পরিবর্তিত সূচি ও অন্যান্য আপডেট জানিয়ে দেওয়া হবে বলে সংস্থাটির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। সূত্র: আলজাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ