• ঢাকা
  • | |
Alifhostbd

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বর্তমান সরকার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সম্পূরক প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, অতীতে বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধার তালিকায় সংযোজন-বিয়োজন হয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা জাতির সামনে আসেনি। বর্তমান সরকারের এ বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এ কারণে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি দলের বিশেষ দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর যাদের নিরপেক্ষ ও সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের দায়িত্ব ছিল, তারা তা করতে পারেননি। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এ তালিকা প্রণয়নের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে।

তিনি জানান, বর্তমান সরকার বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে একটি সঠিক, নির্ভুল ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। সেই তালিকা জাতির সামনে প্রকাশ করা হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ