কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালকসহ নিহত ২
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
কুষ্টিয়ার বাইপাস এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক আনিস (৩৫) ও হেলপার রতনের (৩৫) মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলি জানান, সোনামসজিদ থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশে যাচ্ছিল। আজ সকালে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করে। তবে হেলপার রতন পাথরের নিচে চাপা পড়ে থাকায় তার মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সম্মিলিতভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :