• ঢাকা
  • | |
Alifhostbd

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় সফরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান তিনি।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়ার কথা রয়েছে তাঁর।

দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলায় খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ ও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকারপ্রধান। পরে নিজ পৈতৃক বাড়িতে সময় কাটিয়ে বিকেলে আবারও শহরে ফিরবেন তিনি। এরপর বিকেল ৪টায় জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তাঁকে এক নজর দেখার জন্য সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশমুখে ব্যানার ও ফেস্টুন হাতে ভিড় জমিয়েছেন অসংখ্য নেতাকর্মী।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ