১০ মন্ত্রণালয় অর্থবছরের প্রথম মাসে উন্নয়ন প্রকল্প...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে উন্নয়ন প্রকল্পে বরাদ্দের কোনো টাকা খরচ করতে পারেনি সরকারের ১০টি মন্ত্রণালয় ও বিভাগ। পুরো বছরে এসব খাতের জন্য শত শত কোটি টাকার বরাদ্দ থাকা সত্ত্বেও প্রথম মাসে তাদের খরচের হিসাব পুরোপুরি শূন্য। এর ফলে সার্বিকভাবে অর্থবছরের প্রথম মাস শেষে এডিপি বাস্তবায়নের হার এক শতাংশের কোটাও পার হতে পারেনি।