প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2026 ইং
ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে: নেতানিয়াহু

ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
এতে নেতানিয়াহু বলেন, আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা এবং তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
একই পোস্টে তিনি রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করেন। নেতানিয়াহুর অভিযোগ, এরদোয়ান ইরানকে সহযোগিতা করছেন এবং তিনি কুর্দি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী।
উল্লেখ্য, ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান। এমন পরিস্থিতিতেই নেতানিয়াহুর এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আলজাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১