প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে চাকরি হারালেন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনগুলো রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সরকারি আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর হবে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, পুলিশ সুপার সারোয়ার কবির সোহাগ, সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ এম শামীম এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওসমানুর রহমান।
দায়িত্বে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, অসদাচরণ ও পলায়নের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধেও অসদাচরণ ও পলায়নের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১