প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
পরীক্ষায় নকল করে শাস্তি পাচ্ছেন বাউবির ৫৯ শিক্ষার্থী

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, অ্যাডভোকেট মো. কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।
বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, নকলমুক্ত, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১