প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে গর্বিত সাইফ

তিনি জানিয়েছেন, হৃদয়ের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দল থেকে খেলছেন। জাতীয় দলেও এখন ড্রেসিংরুম ভাগাভাগি করে নিচ্ছেন।
এ নিয়ে গর্বিত তিনি। হৃদয়কে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন সাইফ, ‘যতক্ষণই অবসর পেয়েছি, দেখার চেষ্টা করেছি। খুব ভালো লেগেছে। ওকে শুভকামনা জানিয়েছি। মন থেকেই, কারণ আমরা একসঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি। এটা আলাদা একটা ভালো লাগার বিষয়। ওর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারছি, এটা নিয়ে আমি গর্বিত।’
হৃদয়ের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন হৃদয়, ‘আগে আমাদের রোল মডেল খুঁজতে হলে দলের বাইরে তাকাতে হতো। কিন্তু এখন আমাদের নিজেদের দলেই রোল মডেল আছে। তাদের এভাবে দেখতে পারলে আসলে শেখার অনেক কিছু থাকে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১