প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব কিংবা সরাসরি বিনিয়োগের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ, আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণে চীনা প্রতিষ্ঠানগুলোর কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
তিনি বলেন, গ্রামকে শহরে রূপান্তর এবং দেশের অবকাঠামো পুনর্গঠনে সিআরসিসির আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।
বৈঠকে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন জানান, বাংলাদেশে বর্তমানে প্রতিষ্ঠানটির ১৩৬ কোটি মার্কিন ডলার মূল্যের ২৪টি প্রকল্প চলমান রয়েছে। কক্সবাজার রেল সংযোগ, ঢাকা-আশুলিয়া উড়ালসড়ক ও অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুসহ বিভিন্ন প্রকল্পে কাজ করেছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং নিরাপদ সুপেয় পানি সরবরাহে নিজস্ব প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কাজ করতে আগ্রহী সিআরসিসি।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানএল জি ই ডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১