প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
৫ সেপ্টেম্বর ২০২৬এলজিইডিতে উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রম, সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রশাসনিক বিষয় নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
কর্মশালায় এলজিইডির আওতায় চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে করণীয় এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিতকরণ, কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী,তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ,সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভাগীয়/অঞ্চল পর্যায়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১