প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় করা ২১ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনটি রোববার (৬ সেপ্টেম্বর) কার্যতালিকায় রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। ওই বছরের ২৫ আগস্ট ভোরে রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।
এরপর তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে দুদকসহ বিভিন্ন থানায় মামলা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১