প্রিন্ট এর তারিখঃ Aug 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
বিদিশাকে পাঠানো হলো কাশিমপুর কারাগারে

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে প্রতারণা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম জানান, রাত ৮টা ৪০ মিনিটে তিনি কারাগারে প্রবেশ করেন।
এর আগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, সকাল ১০টার দিকে বিদিশা সিদ্দিককে গুলশান থানা থেকে আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২-এর এরাবিকা কফি হাউজের সামনে থেকে প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে থানায় রাখা হয়। সকালে তাকে আদালতে পাঠানো হলে আদালত থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১