প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
আরও এক বছর থাকছেন মো. বেলাল হোসেন প্রধান প্রকৌশলী

আরও এক বছর এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন মো. বেলাল হোসেন
চুক্তিতে আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী থাকছেন মো. বেলাল হোসেন।
তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বেলাল হোসেন এই নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তাকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১