প্রিন্ট এর তারিখঃ Aug 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
গোবিন্দগঞ্জের সন্তান মনজুর আলম বিপিসির নতুন চেয়ারম্যান

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কৃতিসন্তান মনজুর আলম প্রধান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।
মনজুর আলম প্রধান বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত রয়েছেন। গত ১২ আগস্ট থেকে তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
মনজুর আলম প্রধান গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের রথের বাজার-পুরন্দর মেঘারচরের বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সচিব খোরশেদ আলী প্রধানের ছেলে।
গোবিন্দগঞ্জের কৃতিসন্তান মনজুর আলম প্রধানের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব লাভে স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তাঁর সফলতা ও কর্মদক্ষতার মাধ্যমে দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১