প্রিন্ট এর তারিখঃ Aug 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2026 ইং
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি যোগ দেন। সকালে কার্যালয়ে পৌঁছালে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান।
এর আগে গত ১৬ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি কমিশনের শীর্ষ পদে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১