প্রিন্ট এর তারিখঃ Aug 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2026 ইং
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কক্সবাজারের খুটাখালীতে একটি বাস ও জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের চকোরিয়া থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ইদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি জিটু গাড়ি চকরিয়ার দিকে রওনা হয়। পথে খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি জিটু গাড়িকে সজোরে চাপা দেয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১