প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2026 ইং
সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে সতর্ক করলেন আরাগচি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় সম্ভাব্য হামলার পরিণতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি।
আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালালে তেহরান তার ‘সুনিশ্চিত ও শক্তিশালী’ জবাব দেবে।
তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ অংশ নিলে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চাপের মুখে ফেলতে দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শুক্রবার তিনি এ বিষয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
এরপর থেকেই ইরান ধারাবাহিকভাবে সতর্কবার্তা দিয়ে আসছে। তেহরানের দাবি, দেশটির জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরূপ জ্বালানি অবকাঠামোকেও পাল্টা হামলার লক্ষ্যবস্তু করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১