প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
গাইবান্ধার পলাশবাড়ীতে ঝুঁকি নিয়ে বসবাস করা নদী পাড়ের অসহায় মানুষের কান্না দেখার যেন কেউ নেই

পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের মুংলিশপুর গ্রামের কুমারপাড়ায় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ীসহ রাস্তাঘাট।
নদী ভাঙ্গন দেখে মনে হবে যেন দুই নদীর মাঝখানে একটি ছোট্র দ্বীপ। এখানে একসময় ৩৫০টি পরিবারের বসবাস ছিলো। একদিকে করতোয়া নদী অন্যদিকে মচ্ছ নদী। ঠিক মাঝখানে বর্তমানে রয়েছে ৩৫টি বাড়ি। ভাঙ্গনের বাকি আর মাত্র ১০০ ফুট দুরত্ব তাহলেই দুই নদী মিশে হয়ে যাবে একাকার। ভাঙ্গনের কবলে অনেক বাড়ী ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেলেও বাপদাদার ভিটেমাটি ছাড়তে নারাজ এই ৩৫ টি পরিবার। নদীর সাথে যুদ্ধ করে টিকে থাকার দৃঢ় আকাংখা তাদের। সাজানো বাড়ি ঘর সংসার ও ভিটে মাটির মায়ায় জীবনের ঝুঁকি নিয়ে জীবন যাপন করছেন এ অজোপাড়ার মানুষগুলো। অবস্থাদৃষ্টে মনে হয় এই ৩৫ পরিবরের রক্ষায় যেন দেখার কেউ নেই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১